1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় কথিত ‘বি কোম্পানি’র ৫ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:২১|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

খুলনায় কথিত ‘বি কোম্পানি’র ৫ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে কথিত ‘বি কোম্পানি’র পাঁচ চিহ্নিত সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ তারিখ থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— আবরার ফয়সাল (বাদিন), আল-আমিন, তুষার শিকদার, আসিফ এবং সাজ্জাদ হোসেন সাব্বির।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা খুলনার কথিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশের অভিযানে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কেএমপি জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025