1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সাংবাদিক শাহ জামালের পিতার ইন্তেকাল, ভেড়ামারা প্রেস ক্লাবের দোয়া মাহফিল - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:১০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

সাংবাদিক শাহ জামালের পিতার ইন্তেকাল, ভেড়ামারা প্রেস ক্লাবের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
Spread the love

ভেড়ামারার বিশিষ্ট সাংবাদিক শাহ জামালের পিতা আতিয়ার রহমান মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে ভেড়ামারা উপজেলার ফারাকপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন সদালাপী, ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
এদিকে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন সাংবাদিক শাহ জামাল। প্রবাসে অবস্থানকালে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি গভীর শোকাহত হন।
শোক সংবাদ ভেড়ামারা প্রেস ক্লাবে পৌঁছালে রোববার সন্ধ্যায় প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

More News Of This Category
© All rights reserved © 2025