1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দিঘলিয়াবাসী, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:০৫|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত। খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দিঘলিয়াবাসী, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়,

আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, দিনে ও রাতে মিলিয়ে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা তা ফিরে আসে না। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। রাতেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিকমতো ঘুমাতে না পারায় পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলেও দিঘলিয়ায় কেন এত বেশি লোডশেডিং হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে দিঘলিয়া এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

More News Of This Category
© All rights reserved © 2025