1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:১৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
Spread the love

খুলনার দিঘলিয়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল বারেক সরদার (৫৫) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।  শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আব্দুল বারেক ওই শিশুকে ফুসলিয়ে গোয়ালপাড়া থেকে সুতিরকুলগামী রাস্তার মধ্যবর্তী একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশের মাঠ ও বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ভ্যানচালক বারেককে হাতেনাতে আটক করে ক্ষুব্ধ জনতা। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুটি উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। উদ্ধারের পর স্থানীয়রা শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিয়েছেন।
দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল বারেককে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025