1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, শিশু নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:০৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, শিশু নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

সু‌জিত বাছাড়, দিঘলিয়া প্রতি‌নি‌ধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
Spread the love

 

খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক অপরাধের গ্রাফ শূন্যে নামিয়ে আনতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এক গুরুত্বপূর্ণ ও নীতি-নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং ও সন্ত্রাস দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। এলাকার সার্বিক শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের এই শক্ত অবস্থান সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

সভায় সভাপতির বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ইউএনও সুজন দাশ গুপ্ত স্পষ্ট বার্তা দেন যে, দিঘলিয়ার মাটিতে কোনো ধরনের অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও আইন অমান্যকারী অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের ভয়াবহতা ও শিশু নির্যাতন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আসন্ন জুলাই মাসজুড়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়ে প্রশাসনের উদ্যোগে নিবিড় জনসচেতনতামূলক সভা ও ব্যাপক প্রচারণা চালানো হবে। সমাজকে ভেতর থেকে পরিচ্ছন্ন করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

উপজেলার সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইউএনও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী প্রদান করেন। তিনি উপজেলার বিভিন্ন খেয়াঘাটে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের চলমান অভিযোগের ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ ছাড়া সরকারি মূল্যবান খাসজমি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি (মনিটরিং) জোরদার করা এবং মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দিঘলিয়াকে একটি আদর্শ ও শান্তিময় উপজেলা হিসেবে টিকিয়ে রাখতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উচ্চপর্যায়ের এই আইন-শৃঙ্খলা সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রতিনিধি এস আই লিটন, উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিক। এ ছাড়া সভায় আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, প্রবীণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খান গোলাম রসুলসহ উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান এবং গাজীরহাট ইউনিয়নের প্রশাসক কপিল দেব বসাক উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের মতামত তুলে ধরেন।

একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম. শাহ আলম এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা ও বারাকপুর ইউনিয়নের প্রশাসক পুষ্পেন্দু দাস। আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, শিক্ষাবিদদের মধ্যে সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মল্লিক ও ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য পলি আক্তার, শেখ আসাদুজ্জামান এবং মুফতি আহামুদুল্লাহ তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট সুধীজন এই মতবিনিময় সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিঘলিয়ার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এই বহুমাত্রিক উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের একাত্মতা স্থানীয় জনসাধারণের মনে নতুন করে স্বস্তি ও নিরাপত্তার সুবাতাস এনে দিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025