1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প মঙ্গলবার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:০২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনা মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প মঙ্গলবার

মো: আল-মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন
খুলনা মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এমডি রুবেল খান-এর উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা চোখের বিভিন্ন ধরনের সমস্যা পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার যেসব মানুষ চোখের সমস্যায় ভুগছেন কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারছেন না, তারা এ সেবা গ্রহণ করতে পারবেন।
চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস, খুলনা সিটি কর্পোরেশন প্রাঙ্গণে। সেবা প্রদান করা হবে ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে ২৫ নম্বর ওয়ার্ডের অসহায় ও স্বল্প আয়ের মানুষদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025