1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
প্রি-পেইড মিটারে ভোগান্তির অভিযোগ, দিঘলিয়ায় মানববন্ধন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৪৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রি-পেইড মিটারে ভোগান্তির অভিযোগ, দিঘলিয়ায় মানববন্ধন

সুজিত বাছাড়
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলীয়া

প্রি-পেইড বিদ্যুৎ মিটারে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তুলে খুলনার দিঘলিয়া উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
“প্রি-পেইড মিটারকে না বলুন”—এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রি-পেইড মিটার ব্যবস্থায় আগাম টাকা রিচার্জ করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিচার্জ না করলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে সাধারণ মানুষ নানা ধরনের দুর্ভোগে পড়ছেন। এছাড়া বিভিন্ন সার্ভিস চার্জ, মিটার চার্জ এবং বিলের হিসাব নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের দাবি, গ্রাহকদের মতামত উপেক্ষা করে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা বলেন, বর্তমানে চালু থাকা পোস্টপেইড পদ্ধতিই সাধারণ গ্রাহকদের জন্য অধিক সুবিধাজনক। তাই জনস্বার্থে দিঘলিয়া উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ রেখে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা দিঘলিয়া বিদ্যুৎ অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সর্বসাধারণের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি প্রদান করেন। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পৃথক স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও কর্মসূচি থেকে জানানো হয়।

More News Of This Category
© All rights reserved © 2025