1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ: তদন্তে নাটকীয় মোড়, জিজ্ঞাসাবাদে নিহতের বাবা। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৪|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ: তদন্তে নাটকীয় মোড়, জিজ্ঞাসাবাদে নিহতের বাবা।

পরশমনি জ্যোতি
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
Spread the love

পরশমনি জ্যোতি

খুলনা মহানগরীতে ১৭ বছর বয়সী এক কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচিত এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নতুন মোড় এসেছে। তদন্তের অংশ হিসেবে নিহত কিশোরীর বাবা আকাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা গেছে, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকা ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশ।
ঘটনার পরপরই খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম-এর নেতৃত্বে তদন্ত শুরু হয়। রাত-দিন অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দী মরদেহ বহনের দৃশ্য দেখা গেছে। তদন্তের ধারাবাহিকতায় নিহত কিশোরীর বাবা আকাশকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সিসিটিভিতে দেখা মোটরসাইকেলটি নিহতের বাবার হতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত বক্তব্য দেয়নি। একইভাবে, আটক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়দের উত্থাপিত বিভিন্ন অভিযোগও এখনো স্বাধীনভাবে যাচাই বা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা হয়নি।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, তদন্তের অগ্রগতি নিয়ে আজ রাত অথবা আগামীকাল সকালে একটি প্রেস ব্রিফিং করা হতে পারে। সেখানে তদন্তে প্রাপ্ত সর্বশেষ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

More News Of This Category
© All rights reserved © 2025