1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে খুলনায় মহানগর-জেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে খুলনায় মহানগর-জেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিপ্লব ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খানের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফর উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া মহানগর ও জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন থানা, পৌরসভা, ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে মো. তাজিম বিশ্বাস বলেন, “জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এক অবিস্মরণীয় বিজয়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে।”

মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিপ্লব বলেন, “খুলনা মহানগর ও জেলা ছাত্রদল অতীতেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে ঘোষিত কর্মসূচিসহ কেন্দ্রীয় সব কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা নিজ নিজ ইউনিটের পক্ষ থেকে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির প্রতিটি ধাপ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের তাৎপর্য তুলে ধরতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল সম্মিলিতভাবে কাজ করবে।

More News Of This Category
© All rights reserved © 2025