1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নেতাকর্মীদের সাথে নিয়ে শিপইয়ার্ড সড়ক সংস্কারে কাদা-পানিতে নামলেন শফিকুল আলম তুহিন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:২৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নেতাকর্মীদের সাথে নিয়ে শিপইয়ার্ড সড়ক সংস্কারে কাদা-পানিতে নামলেন শফিকুল আলম তুহিন

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
Spread the love

 

মহানগরীর অন্যতম ব্যস্ত ও জনগুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। সামান্য বৃষ্টি হলেই পুরো সড়ক জুড়ে সৃষ্টি হতো হাঁটু সমান কাদা আর ময়লা পানি, যার ফলে বড় বড় গর্তে আটকে প্রতিনিয়ত ঘটত ছোট-বড় দুর্ঘটনা। এই মরণফাঁদে রূপ নেওয়া সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চালকদের প্রতিদিনের ভোগান্তি যখন চরমে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। জনগণের এই অসহায়ত্ব দেখে ঘরে বসে না থেকে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপি’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নিজেই স্বশরীরে নেমে পড়েন কাদা-পানিতে ভরা রাজপথে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ হাতে ইট মাথায় নিয়ে ও কাদার মধ্যে বসে রাস্তা মেরামতের কাজ শুরু করেন এই শীর্ষ রাজনৈতিক নেতা।

শফিকুল আলম তুহিনের এমন জনকল্যাণকামী ও কর্মঠ উদ্যোগ দেখে মুহূর্তের মধ্যেই সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসার জোয়ার সৃষ্টি হয়। শীর্ষ নেতাকে কাদা-মাটি মাখানো অবস্থায় কাজ করতে দেখে আশপাশে থাকা মহানগর, থানা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী পরম উৎসাহে উদ্বুদ্ধ হন। ময়লা পানির তোয়াক্কা না করে তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে ইট এনে বড় বড় গর্তগুলো ভরাট করতে শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই যৌথ ও স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির সবচেয়ে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ অংশটিতে ইট বিছিয়ে চলাচলের জন্য একটি সাময়িক ও উপযুক্ত রাস্তা তৈরি করা সম্ভব হয়। দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার স্থানীয় ব্যবসায়ী, রিকশাচালক ও পথচারীরা তাৎক্ষণিকভাবে রাস্তাটিকে সচল হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। স্থানীয়রা জানান, এই রাস্তায় প্রতিনিয়ত রিকশা উল্টে যেত এবং সাধারণ মানুষ পিছলে পড়ে আহত হতো; একজন শীর্ষ নেতা নিজে দাঁড়িয়ে যেভাবে কাদা পরিষ্কার করে রাস্তা ঠিক করে দিয়েছেন, তা সত্যিই এক বিরল ঘটনা।

সড়ক সংস্কারের এই মানবিক কাজ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় উৎসুক জনতার উদ্দেশ্যে এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, শিপইয়ার্ড সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত অথচ দীর্ঘদিন ধরে এটি অবহেলিত থাকায় বর্তমানে গর্ভবতী নারী, অসুস্থ রোগী কিংবা কোমলমতি শিক্ষার্থীদের চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। আমরা জনগণের অধিকার আদায়ের দল করি, তাই সাধারণ মানুষের এমন চরম দুর্ভোগের দিনে আমরা নিরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। তিনি আরও উল্লেখ করেন যে, তাদের দলের নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে—বিএনপি’র রাজনীতির মূল লক্ষ্যই হলো দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সংকটে পাশে দাঁড়ানো ও তাদের মুখে হাসি ফোটানো। রবিবারের এই উদ্যোগ কোনো লোকদেখানো আয়োজন নয়, বরং এটি তাদের নৈতিক দায়িত্বের অংশ এবং যতদিন না এই সড়কের স্থায়ী সরকারি সমাধান হচ্ছে, ততদিন মানুষের ন্যূনতম যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই মানবিক শ্রম অব্যাহত থাকবে।

মহতী এই স্বেচ্ছাশ্রম ও সংস্কার কার্যক্রমে শফিকুল আলম তুহিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থেকে কাজ করেন সৈয়দা নার্গিদ আলী, কে এম হুমায়ুন কবীর, মোঃ মজিবুর রহমান, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান সজীব তালুকদার, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, এড. হালিমা আক্তার, রবিউল ইসলাম রুবেল, কাজী আব্দুল জলিল, শেখ আদনান ইসলাম, মোঃ নাসির উদ্দিন, গাজী আফসার উদ্দিন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ আমিন আহমেদ, হেলাল ফারাজী, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান খান আপন, মোফাসসের হোসেন লেনিন, বজলুর রশীদ রুবেল, মোঃ নাদিম, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, সাব্বির হোসেন তুষার এবং ইয়াকুব, জাকির হোসেন, ইকবাল, সায়েম, মিজান, জাহাঙ্গীর, রিপন, আঃ রহিম, নিশান, রানা, হানিফ, বাদলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। সংকটের সময়ে মাঠপর্যায়ে সাধারণ মানুষের ভোগান্তি দূর করার এই উদ্যোগ খুলনার রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মহলে এক ইতিবাচক বার্তা সৃষ্টি করেছে।

More News Of This Category
© All rights reserved © 2025