1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Spread the love

আল মাহফুজ শাওন :

খুলনা মহানগরের জাতিসংঘ পার্কসংলগ্ন মোড় এলাকায় চায়ের দোকানে আড্ডারত কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ১৫ জুলাই বুধবার আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান উপস্থিত সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসএ টিভির প্রতিবেদক রকিবুল ইসলাম মতি, স্টার টিভির প্রতিবেদক রফিকুল ইসলাম টুটুলসহ কয়েকজন সাংবাদিক স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিটি সাংবাদিকদের গায়ে না লেগে পাশে থাকা একটি প্লাস্টিকের চেয়ারে আঘাত করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেন।
এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজন গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

More News Of This Category
© All rights reserved © 2025