1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৫|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন , খুলনা।

টানা সাত দিনের ভারী বর্ষণে খুলনা নগরীর ফুটপাতজীবী হকারদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ও অর্থনৈতিক বিপর্যয়। বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত কার্যত ফাঁকা থাকায় তাদের ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে। অনেক হকারের অভিযোগ, দিনের পর দিন দোকান খুলেও একটি টাকার বিক্রিও হচ্ছে না।

খুলনা নগরীর ডাকবাংলা মোড়, শিববাড়ী, নিউমার্কেট, রয়্যাল মোড়, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় শত শত হকার প্রতিদিন জীবিকার সন্ধানে বসেন। এ ছাড়া নগরজুড়ে অগণিত মানুষ এই পেশার সঙ্গে জড়িত। কিন্তু টানা বৃষ্টিতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে ফুটপাত। ফলে তাদের আয় একেবারে তলানিতে নেমে এসেছে।

হকাররা জানান, তারা দিন এনে দিন খাওয়া মানুষ। প্রতিদিন যা বিক্রি হয়, তা দিয়েই সংসার চলে। কিন্তু কয়েক দিনের এই দুর্যোগে অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। ঘরে চাল-ডাল নেই, সন্তানদের চাহিদা পূরণ করতে পারছেন না। ধার-দেনা করে কোনোমতে সংসার চালাতে হচ্ছে।

তাদের অভিযোগ, এ দুর্দিনে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো ধরনের সহায়তা পাননি। বর্ষাকালে প্রতি বছরই তাদের ব্যবসায় মন্দা দেখা দিলেও এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

হকাররা সংশ্লিষ্ট প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অন্তত জরুরি খাদ্য সহায়তা ও স্বল্পসুদে বা সহজ শর্তে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলে তারা এই দুর্যোগ কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

স্থানীয় সচেতন মহলও মনে করছেন, ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ীরাই নগর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি।

More News Of This Category
© All rights reserved © 2025