1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে 'জুলাই শহিদ দিবস' পালিত। - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৪|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া (খুলনা):
খুলনার দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন দাস গুপ্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাওন রহমান এবং দিঘলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক।
এছাড়াও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের গভীর তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, “শহিদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হবে শহিদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলেই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আদর্শকে সামনে রেখে নতুন দেশ গঠনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025