1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাইফুল, মোটরসাইকেল ছিনতাই মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত 

খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা

আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক পদে বিমল সাহা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাংবাদিকদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহার নেতৃত্বে খুলনা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংবাদিকরা।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে খুলনার সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা সাংবাদিক ইউনিয়ন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025