1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দৌলতপুরে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার দৌলতপুরে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
Spread the love

 

সু‌জিত বাছাড়,

খুলনার দৌলতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দির ও পাবলা গাছতলা সর্বজনীন পূজা মন্দির কমিটির যৌথ আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ উল্টো রথযাত্রা বের করা হয়।

রথযাত্রাটি পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলা গাছতলা সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। শত শত ভক্তবৃন্দ এতে অংশ নেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ভক্তরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে জগন্নাথদেবের রথ টেনে ধর্মীয় উৎসব পালন করেন।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উল্টো রথযাত্রা উদযাপন করতে পেরে তারা আনন্দিত। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, শান্তি ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

অনুষ্ঠানে পাবলা গাছতলা সর্বজনীন পূজা মন্দির ও পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী এ আয়োজনে অংশ নেন।

উল্টো রথযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব জগতের অধীশ্বর। তাঁর আশীর্বাদ ও অনুগ্রহ লাভের প্রত্যাশায় ভক্তরা রথযাত্রা ও উল্টো রথযাত্রায় অংশ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

More News Of This Category
© All rights reserved © 2025