1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তৃণমূল হকারদের আস্থার প্রতীক মো. সালাউদ্দিন (কালে): খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী - khulnarprotichchobi
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪৩|
শিরোনামঃ

তৃণমূল হকারদের আস্থার প্রতীক মো. সালাউদ্দিন (কালে): খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
Spread the love

 

খুলনা মহানগর হকার্স ইউনিয়ন (রেজি. নং-১৬৯)-এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় হকার সমাজ। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হকারদের দীর্ঘদিনের আস্থাভাজন, পরীক্ষিত কর্মী ও মানবিক ব্যক্তিত্ব জনাব মো. সালাউদ্দিন (কালে)। দীর্ঘ সময় ধরে তিনি সাধারণ হকারদের সুখ-দুঃখের সারথি হয়ে পাশে রয়েছেন। হকারদের ন্যায্য অধিকার বাস্তবায়ন, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সংগঠনকে সুসংগঠিত করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি টানা কাজ করে যাচ্ছেন, যা তাকে হকার সমাজে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে।

সাধারণ হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকার কারণে মো. সালাউদ্দিন (কালে) একজন খাঁটি কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। আসন্ন নির্বাচনে জয়লাভ করলে হকারদের কল্যাণ, ঐক্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে সালাউদ্দিন (কালে) জানান, দীর্ঘদিন ধরে হকার ভাই-বোনের পাশে থাকার যে পথচলা, তাকে আরও সুদৃঢ় করতেই তিনি এই পদে দাঁড়িয়েছেন এবং সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছেন। সংগঠনের সাধারণ সদস্যদের মতে, তাঁর মতো অভিজ্ঞ ও জনদরদী নেতৃত্বের হাত ধরেই খুলনা মহানগর হকার্স ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রূপ নেবে।

More News Of This Category
© All rights reserved © 2025