1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:২৭|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘ‌লিয়া প্রতি‌নি‌ধি:
জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন-২০২৪ উপলক্ষে আয়োজিত গ্রাফিতি প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১২টায় খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, “জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। গ্রাফিতির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, দেশপ্রেম এবং বৈষম্যবিরোধী মূল্যবোধকে শিল্পের ভাষায় তুলে ধরার সুযোগ পেয়েছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং মুক্তচিন্তার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
পরে গ্রাফিতি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের আদর্শ, দেশপ্রেম, সামাজিক সচেতনতা এবং সৃজনশীল শিল্পচর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025