1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:২৯|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা দীর্ঘদিন ভাড়া ভবনে পরিচালিত হওয়ার পর এবার নিজস্ব আধুনিক ভবনে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় নবনির্মিত লবণচরা থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন জনাব একেএম আওলাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিকে ফুল দিয়ে স্বাগত জানান কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এরপর মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে অতিরিক্ত আইজিপি ফিতা কেটে নতুন থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি থানা প্রাঙ্গণে একটি রুদ্র পলাশের চারা রোপণ করেন। পরে নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করে অফিসার ইনচার্জের কার্যালয়, বিভিন্ন দপ্তর, থানার ব্যারাকসহ সংশ্লিষ্ট কক্ষসমূহ ঘুরে দেখেন। এছাড়া থানায় সংরক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

কেএমপি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লবণচরা থানা একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছিল। নিজস্ব ভবনে স্থানান্তরের ফলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে এবং আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছে কেএমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) জনাব এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্-ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন ভবনে লবণচরা থানার কার্যক্রম শুরু হওয়াকে খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category
© All rights reserved © 2025