1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:৪৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন ইসমাইল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রের দাবি, নিহত ইসমাইলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় মাদক ব্যবসা ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও মামলার নথিপত্রের ভিত্তিতে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ হত্যাকাণ্ডের পর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, মাদক বা অন্য কোনো বিরোধ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025