1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে খুলনার যুবকের মৃত্যু - khulnarprotichchobi
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০১|
শিরোনামঃ
সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ জেলা রেজিস্ট্রি অফিস: বহুতল ভবন নির্মাণ ও দুর্নীতিমুক্ত সেবার দাবি কেডিএ চেয়ারম্যানের জাতীয় পর্যায়ে সেনহাটির গৌরব: ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ সাফল্য পেয়ে সংবর্ধিত ঐশী ও ইভা ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও পুলিশ কল্যাণে জোর দিলেন রেঞ্জ ডিআইজি সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হককে খুলনা মহানগর বিএনপির ফুলেল শুভেচ্ছা খুলনা মহানগর ছাত্রদলের নামে অপপ্রচারের প্রতিবাদ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির ৩ সদস্য আটক দাকোপে জেলা পরিষদের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নে নতুন কর্মসূচি সোনাডাঙ্গা সোলার পার্কে রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনার বৃক্ষরোপণ কপিলমুনিতে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারী

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে খুলনার যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে খুলনার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌভিক রায় (নাম অনুযায়ী), খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং শেখর রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে বেড়াতে কক্সবাজার যান সৌভিক। পরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় তিনি হঠাৎ সমুদ্রে ছিটকে পড়ে যান। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

More News Of This Category
© All rights reserved © 2025