1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও পুলিশ কল্যাণে জোর দিলেন রেঞ্জ ডিআইজি - khulnarprotichchobi
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৮|
শিরোনামঃ
সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ জেলা রেজিস্ট্রি অফিস: বহুতল ভবন নির্মাণ ও দুর্নীতিমুক্ত সেবার দাবি কেডিএ চেয়ারম্যানের জাতীয় পর্যায়ে সেনহাটির গৌরব: ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ সাফল্য পেয়ে সংবর্ধিত ঐশী ও ইভা ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও পুলিশ কল্যাণে জোর দিলেন রেঞ্জ ডিআইজি সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হককে খুলনা মহানগর বিএনপির ফুলেল শুভেচ্ছা খুলনা মহানগর ছাত্রদলের নামে অপপ্রচারের প্রতিবাদ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি’ কোম্পানির ৩ সদস্য আটক দাকোপে জেলা পরিষদের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নে নতুন কর্মসূচি সোনাডাঙ্গা সোলার পার্কে রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনার বৃক্ষরোপণ কপিলমুনিতে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারী

ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও পুলিশ কল্যাণে জোর দিলেন রেঞ্জ ডিআইজি

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Spread the love

 

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে কর্মকর্তা ও সাধারণ সদস্যদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যালোচনা এবং কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৩ আগস্ট ২০২৬ তারিখে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ বিশেষ সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পেশাগত ব্যস্ততা ও মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জের মধ্যেও রেঞ্জ ডিআইজির সরাসরি অংশগ্রহণে পুরো আয়োজনটি জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে এক নতুন উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করে।

ঝিনাইদহ জেলা পুলিশের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সদস্যদের দৈনন্দিন কর্মপরিবেশ, ডিউটি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সহায়তা এবং সার্বিক কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের মতো কঠিন ও দায়িত্বশীল পেশায় কর্মদক্ষতা নিশ্চিত করতে সুস্থ কর্মপরিবেশ এবং পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। সদস্যদের যৌক্তিক সমস্যাগুলো অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনে তিনি সেগুলোর ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন এবং যেকোনা প্রশাসনিক প্রয়োজন নিয়মমাফিক কর্তৃপক্ষের নজরে আনার পরামর্শ দেন।

একই সঙ্গে রেঞ্জ ডিআইজি শৃঙ্খলা, পেশাগত সততা এবং দায়িত্ববোধ জোরদারের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ে জনগণের নিরাপত্তা বিধান ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পুলিশের অভ্যন্তরীণ সৌহার্দ্য ও আন্তঃযোগাযোগ বৃদ্ধি পেলে তার সুফল সরাসরি সাধারণ মানুষ পাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিট ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কল্যাণ সভা শেষে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এমন মতবিনিময় তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখবে। একই সাথে এটি মাঠপর্যায়ের সদস্যদের মনোবল চাঙ্গা করতে এবং পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্যোম জোগাতে কার্যকর অবদান রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025