1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ছেলেকে খুঁজতে এসে মাকে গুলি, এলাকায় আতঙ্ক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:৪৩|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় ছেলেকে খুঁজতে এসে মাকে গুলি, এলাকায় আতঙ্ক

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিমুল (৪০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ৬-৭ জনের একটি দল মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। একপর্যায়ে তারা হৃদয়ের বাড়ির দরজায় গিয়ে টোকা দেয়। শিমুল দরজা খুললে তারা হৃদয়ের বিষয়ে জানতে চায়। হৃদয় বাড়িতে নেই জানালে ওই দলের একজন গুলি ছোড়ে।
গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিটি এখনো তার শরীর থেকে বের করা সম্ভব হয়নি।
আহত শিমুলের স্বামী মুকুল বলেন, ‘সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে আমাদের দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান জানতে চায়। হৃদয় বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থাকা একজন গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডান পাশে বিদ্ধ হয়।’
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিরোধের জের ধরে ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর করিমনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

More News Of This Category
© All rights reserved © 2025