1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ২,৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:২৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় ২,৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন ,

খুলনায় ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সমর কুমার পাল (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সমর কুমার পাল খুলনার দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত দেবেন্দ্রনাথ পাল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সমর কুমার পালকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ ও সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার সমর কুমার পালের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কেএমপি সূত্রে জানা গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025