1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:২৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সুজিত বাছাড়
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘলিয়া প্রতিনি‌ধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দিঘলিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী।
মতবিনিময় সভায় মৎস্য সম্পদের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিপুল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাত দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে।
তারা বলেন, মৎস্য সম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে প্রাকৃতিক জলাশয় ও মাছের প্রজনন ক্ষেত্রগুলো রক্ষা করতে হবে। একই সঙ্গে প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধ, নিষিদ্ধ জাল ও ক্ষতিকর উপকরণের ব্যবহার প্রতিরোধ এবং জলাশয়ে দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এ ক্ষেত্রে মৎস্যজীবী, মাছচাষি, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে নিষিদ্ধ জাল ব্যবহার ও অবাধে মাছ শিকারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
সভায় জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, জলাশয় ভরাট, দখল ও দূষণের কারণে অনেক এলাকায় মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। ফলে একদিকে যেমন দেশীয় মাছের বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও তথ্যসেবা কর্মকর্তা সাইদা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির মৎস্যজীবী কমিটির সভাপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, মাছের রোগবালাইঐও নিয়ন্ত্রণ এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ছে ভারসাম্য রক্ষা করাও জরুরি। অতিরিক্ত ও অনিয়ন্ত্রিতভাবে মাছ আহরণ করলে ভবিষ্যতে দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়তে পারে। তাই উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর সমান গুরুত্ব দিতে হবে।

More News Of This Category
© All rights reserved © 2025