1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১০:৫০|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. নুরুল করিম নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। রোববার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নুরুল করিম জানান, ব্যক্তিগত কারণেই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে এর বাইরে বিস্তারিত কোনো কারণ জানাননি তিনি।

এর আগে গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডিএজি ও এএজি পদে ২৬৬ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি-এএজি পদে এটিই ছিল প্রথম বড় ধরনের নিয়োগ।

ওই নিয়োগের তালিকায় ছিলেন মো. নুরুল করিম। নিয়োগের মাত্র ১৮ দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

এর আগে নিয়োগের মাত্র চার দিনের মাথায় ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগ করেছিলেন মো. মাহফুজুর রহমান নামের আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল। গত ৩ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে তাঁর নিয়োগ আদেশ বাতিল করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গত ৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই নতুন করে ডিএজি ও এএজি পদে আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগের পর অল্প সময়ের ব্যবধানে দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘটনা সামনে এলো। তবে নুরুল করিমের পদত্যাগপত্রের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি।

More News Of This Category
© All rights reserved © 2025