
পরশমনি জ্যোতি
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রংপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন—অনিক সরকার (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত) ও কনিকা সরকার। তারা আড়ংঘাটা থানার রংপুর এলাকার বাসিন্দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, আড়ংঘাটা থানার সিআর সাজা নং-৩২/২৬, তারিখ ১৩ আগস্ট ২০২৬, পারিতোষিক জারি ০৬/২৩, পারিতোষিক ২০/২২ (রূপসা), ধারা ১৭(৫)-এর মূলে অনিক সরকারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিশেষ অভিযানে ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি অনিক সরকার এবং কনিকা সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কেএমপি।
তথ্য ও ছবি: কেএমপি