1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন খুলনা পুলিশ সুপার। - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২৮|
শিরোনামঃ
খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন খুলনা পুলিশ সুপার।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা :
খুলনা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক।

সোমবার (২৪ আগস্ট) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন খুলনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার সরকার ওমর ফারুক তাদের পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধির বিষয় নয়, এর সঙ্গে দায়িত্ব ও কর্তব্যও আরও বেড়ে যায়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা।

র‍্যাংক ব্যাজ পরানোর মধ্য দিয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের নতুন পদে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

More News Of This Category
© All rights reserved © 2025