1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০৪|
শিরোনামঃ
খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য।

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন
সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি) এলাকায় খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ওয়াসার চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল ইসলাম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025