1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নজরুল ইসলাম মঞ্জুকে গালিগালাজের অভিযোগ, শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ। - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:৪৫|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

নজরুল ইসলাম মঞ্জুকে গালিগালাজের অভিযোগ, শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন
খুলনায় বিএনপির সাবেক সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে মোঃ মিজানুর রহমান নামে এক শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিজেএসডি) খুলনা মহানগর শাখার পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে মিজানুর রহমানকে সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু সম্পর্কে মোঃ মিজানুর রহমান অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে নোটিশে জানতে চাওয়া হয়েছে—দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। নোটিশ পাওয়ার পর আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে স্বাক্ষর করেছেন মোঃ মজিবর রহমান, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, খুলনা মহানগরী শাখা এবং মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, খুলনা মহানগরী শাখা।
বিষয়টি নিয়ে খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে মোঃ মিজানুর রহমানের বক্তব্য বা ব্যাখ্যা নোটিশে উল্লেখ নেই।

More News Of This Category
© All rights reserved © 2025