1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর। - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:২২|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন
খুলনা মহানগরীর লবনচরা থানা পুলিশের তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে এএসআই হারান হালদার সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন কৌশল ব্যবহার করে মোবাইল তিনটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে— OnePlus, Redmi 12C ও Xiaomi Redmi A5।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের উপস্থিতিতে উদ্ধার করা তিনটি মোবাইল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং লবনচরা থানা পুলিশসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025