1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ২৩-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মতুয়া মহাসম্মেলন। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দিঘলিয়ায় ২৩-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মতুয়া মহাসম্মেলন।

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুয়া স্কুল মাঠ প্রাঙ্গণে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী ‘মতুয়া মহাসম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, সম্মেলনের প্রথম দিন ২৩ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে অধিবাস। এদিন মঙ্গলঘট স্থাপন, শ্রীশ্রী হরিলীলামৃত পাঠসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে মূল মহাসম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এস কে আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য, ১০২ সংসদীয় আসন (খুলনা-৪)। মহাসম্মেলনের শুভ উদ্বোধক হিসেবে থাকবেন মতুয়ামাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর (ছোটমা), মহাসংঘাধিপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ ও মতুয়াপীঠ শ্রীধাম ওড়াকা‌ন্ধি।
মতুয়া মহাসম্মেলনের মঙ্গল আশীর্বাদক হিসেবে থাকবেন মহা-মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এস এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, জেলা বিএনপির সদস্য মো. ইকবাল শরীফ, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আলম চৌধুরী।
সম্মানিত অতিথিদের মধ্যে রয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত এবং ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি প্রকৌশলী সত্যানন্দ দত্তসহ আরো অ‌নে‌কে সম্মা‌নিত অ‌তি‌থির আসন অলংকৃত কর‌বেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, মহাসম্মেলন ও ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য তুলে ধরা হবে। ধর্মীয় সংগীত পরিবেশন করবেন শ্রীমতী নিতু বালা ও তাঁর দল।
মতুয়া মহা স‌ম্মেলন‌কে ঘি‌রে আড়ুয়া স্কুল মা‌ঠে চল‌চ্ছে অনুষ্ঠা‌নের পূর্ব প্রস্তু‌তি।

More News Of This Category
© All rights reserved © 2025