1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ট্রলারডুবিতে নিহত রাকিবের পরিবারের খোঁজ নিলেন জেলা প্রশাসক - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৩|
শিরোনামঃ
খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ

ট্রলারডুবিতে নিহত রাকিবের পরিবারের খোঁজ নিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

খুলনার ভৈরব নদীতে ট্রলার ও ফেরির সংঘর্ষের আট দিন পর নিখোঁজ যাত্রী রাকিব খানের (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাকিবের মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা প্রশাসক তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি নিহতের মায়ের সঙ্গে কথা বলেন, পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি তাৎক্ষণিকভাবে তাঁর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর খুলনার জেলখানা ঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলার ও রূপসা ফেরির সংঘর্ষে ট্রলারটি নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব খান নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার পর থেকেই তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছিল।

অবশেষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকা সংলগ্ন পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ।

রাকিব খান খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে। তিনি নৃত্যশিল্পী ও মেকআপ আর্টিস্ট হিসেবে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

তথ্য ও ছবি : জেলা প্রশাসক কার্যালয় খুলনা।

More News Of This Category
© All rights reserved © 2025