1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডাকবাংলায় বেবিস্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথের কাজ শুরু - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৪৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

ডাকবাংলায় বেবিস্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথের কাজ শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত ও প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে ক্লাবের পাশ দিয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সরু একটি গলিপথ চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ড্রেন ও সংকীর্ণ জায়গার কারণে পথটি যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। পথটি চলাচলের উপযোগী হলে ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত যাতায়াতে সময় কমবে এবং স্থানীয় মানুষের চলাচলে সুবিধা হবে।

তবে স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, নির্জন বা সরু গলিপথটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মাদক কারবারি, অস্ত্রধারী বা অপরাধীচক্র যাতে পথটি ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সুনাগরিকদের সম্মিলিত সহযোগিতায় পথটি জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ধন্যবাদ জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

More News Of This Category
© All rights reserved © 2025