1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তেরখাদায় বসতবাড়িতে হামলার অভিযোগ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:১২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

তেরখাদায় বসতবাড়িতে হামলার অভিযোগ

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনার তেরখাদা উপজেলার চর জয় সেনা এলাকায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ, জমি দখলের চেষ্টার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ জমির কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী মোছা. নাহিদা আক্তার (৩০)।
এ বিষয়ে সাংবাদিকদের সামনে দেওয়া লিখিত বক্তব্যে নাহিদা আক্তার জানান, তিনি তেরখাদা উপজেলার চর জয় সেনা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে শরিফুল ইসলাম টিপু (৪৫), পিতা—আবু রাহাত আলী শেখ এবং মো. আশরাফ আলী শেখ (৭০), পিতা—মৃত মোজাজ শেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ভোরে বাড়িতে প্রবেশের অভিযোগ
ভুক্তভোগীর দাবি, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় শব্দ শুনে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি দেখতে পান। অভিযোগ অনুযায়ী, তাকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তরা ঘরের একটি কক্ষে প্রবেশ করে আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করেন। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যান।
পরবর্তীতে ঘরের মালামাল পরীক্ষা করে নগদ ২ লাখ ৭ হাজার টাকা, ব্যবহৃত স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার দাবি করেন নাহিদা আক্তার।
অভিযোগে আরও বলা হয়, তার ব্যবহৃত স্বর্ণের চেইন, কানের দুলসহ বেশ কিছু স্বর্ণালংকারও পাওয়া যাচ্ছে না। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, জমির  দলিল -সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। নাহিদা আক্তারের আশঙ্কা, এসব কাগজপত্র ব্যবহার করে পরবর্তীতে প্রতারণার মাধ্যমে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করা হতে পারে।
তিনি অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এসব কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী নাহিদা আক্তার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত, চুরি যাওয়া মালামাল ও জমির কাগজপত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

More News Of This Category
© All rights reserved © 2025