1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে অপহরণ রহস্য, তদন্তে পুলিশ - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:১১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে অপহরণ রহস্য, তদন্তে পুলিশ

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসায় ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে তন্ময় কুমার মণ্ডলকে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠেন। প্রায় এক ঘণ্টা পর তিনি আবার নিজ কার্যালয়ে ফিরে আসেন।
কার্যালয়ে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তন্ময় কুমার মণ্ডল। তিনি দাবি করেন, তাকে কেউ অপহরণ করেনি।
তবে ঘটনাটি নিয়ে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা তাকে নিয়ে গিয়েছিল এবং কী কারণে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সঙ্গে তন্ময় মণ্ডলের কথা হয়েছে। তবে তিনি বর্তমানে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় কুমার মণ্ডলকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, তন্ময় মণ্ডলের নিজের বক্তব্য এবং পুলিশের প্রাথমিক তথ্যের মধ্যে বিষয়টি নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকায় ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
তবে তিনি কীভাবে, কার সঙ্গে এবং কেন কার্যালয় থেকে বেরিয়ে গেলেন—এবং তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার পর অফিসপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025