1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দিঘলিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুর - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৪১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুর

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত দেশব্যাপী কর্মসূচির প্রেস ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত হন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। এ সময় কর্মসূচির লক্ষ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগী নির্বাচন ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে এলাহী স্পিকার। এ ছাড়া দিঘলিয়া প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অতিদরিদ্র, অসহায় ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক সহায়তার মাধ্যমে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।

তিনি জানান, দিঘলিয়া উপজেলায় কর্মসূচির প্রথম পর্যায়ে গাজীরহাট, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নে তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম শুরু হবে। এসব ইউনিয়ন থেকে পাঁচজন করে মোট ১৫ জন তথ্য সংগ্রহকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১০ ও ১১ অক্টোবর তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জরিপ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রকৃত উপকারভোগী শনাক্ত করতে সঠিক তথ্য প্রদান এবং মাঠপর্যায়ে সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম ১২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, এ কার্যক্রম আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিপুলসংখ্যক পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রদত্ত কর্মসূচির তথ্যানুযায়ী, প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৫০ লাখ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য রয়েছে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে দারিদ্র্যের মাত্রা ও আর্থসামাজিক অবস্থা মূল্যায়নের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবার চিহ্নিত করতে প্রক্সি মিনস টেস্ট (PMT) স্কোর ব্যবহারের কথা জানানো হয়েছে।

কর্মসূচিতে নারী পরিবারপ্রধানদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রদত্ত তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪১ লাখ নারী পরিবারপ্রধানকে ভাতার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে চার বছরের মধ্যে যোগ্য পরিবারগুলোর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরে মোট ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণের জন্য নির্ধারিত বলে উল্লেখ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ ও অর্থ লেনদেনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রদত্ত তথ্যানুযায়ী, কার্ডে ডুয়াল-চিপ, কিউআর কোড (QR Code) ও এনএফসি (NFC) প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি সরকারের ‘টাকা পে’ (Taka Pay) পেমেন্ট ব্যবস্থার সঙ্গে কার্ড যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে সুবিধাভোগীরা নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারেন।

পুরো প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের তথ্য সমন্বিতভাবে সংরক্ষণ ও যাচাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

নিরপেক্ষভাবে উপকারভোগী নির্বাচনের উদ্যোগ

দেশব্যাপী তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার মাঠপর্যায়ে কাজ করছেন বলে প্রদত্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য না করে প্রকৃত যোগ্য পরিবারকে কর্মসূচির আওতায় আনার কথা জানানো হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের নির্ভুলতা, স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ। দিঘলিয়া উপজেলায় জরিপ কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগী শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025