1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দিঘলিয়ায় ২১ দিনব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন অনু‌ষ্ঠিত। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:১৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় ২১ দিনব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন অনু‌ষ্ঠিত।

সুজিত বাছাড়
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় কর্মপ্রত্যাশী বেকার যুবদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপী সেলাই মেশিনে পোশাক তৈরি বিষয়ক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা সাঈদা খাতুন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। শুধু চাকরির ওপর নির্ভরশীল না হয়ে যুবসমাজকে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসতে হবে। সেলাই মেশিনে পোশাক তৈরির মতো বাস্তবমুখী প্রশিক্ষণ অর্জন করে প্রশিক্ষণার্থীরা নিজেরাই উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, ২১ দিনব্যাপী এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো কর্মপ্রত্যাশী বেকার যুবদের হাতে-কলমে পোশাক তৈরির দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে যুবরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025