1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
চুরি হওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেল শিশু সাকিব। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:২৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

চুরি হওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেল শিশু সাকিব।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

খুলনায় সংসারের একমাত্র উপার্জনক্ষম শিশু ভ্যানচালক সাকিবের ভ্যান চুরি হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি । খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবকে নতুন একটি ভ্যান উপহার দেন তিনি।

গত ১ অক্টোবর খুলনার বয়রা এলাকা থেকে সাকিবের ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যানটি হারিয়ে সংসারের উপার্জন বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়ে পরিবারটি।

বিষয়টি জানার পর সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবের জীবিকার পথ সচল রাখতে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবক দল নেতা ইশতিয়াক আহমেদ ইসতি। তিনি সাকিবের হাতে নতুন একটি ভ্যান তুলে দেন।

নতুন ভ্যান পেয়ে সাকিব আবারও জীবিকা নির্বাহের সুযোগ পেল। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার দৃষ্টান্ত হয়ে থাকবে।

More News Of This Category
© All rights reserved © 2025