
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
প্রয়াত এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) খুলনা পিটিআই জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, অধ্যাপক তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করা হয়।