1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু। - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৩৯|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু।

মোঃ মেহেদী হাসান
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ মেহেদী হাসান,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় শ্রদ্ধা বাড়ির উঠানে একা খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায় সে।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন ,গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শ্রদ্ধা রাহার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025