
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার দৌলতপুরে সাহিত্য সংগঠন ‘মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন’-এর ১,০৪০তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় দৌলতপুরের মুহাসিন মোড়ে সংগঠনের নিজস্ব আসরে সভাপতি কবি ও সাহিত্য গবেষক নাসির আহমেদের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আসরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন কবি ও গল্পকার এম এ গফফার এবং কবি সন্দীপ কুমার ঘোষ।
আলোচনায় কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন এবং ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁদের সাহিত্যকর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন অধ্যাপক মো. আব্দুল মান্নান। এ সময় জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিকার সাবিত্রী গাইন নীলিমা।
আসরে স্বরচিত প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া ও আবৃত্তি পাঠের ওপর বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও মোহনার উপদেষ্টা মুনীর হাসান।
অনুষ্ঠানে আরও অংশ নেন মোহনার উপদেষ্টা ও কবি মোহার দেওয়ান, কবি সলিল কুমার মৃধা, গল্পকার তাপসী দাস, কবি এম এ হান্নান, কবি অশোক কুমার বল, কবি সুজিত মণ্ডল, শেখ গোলাম রসুল খোকন, বাদশা উদ্দিন মিন্টু, কবি আবরার আজমসহ অনেকে।
আসরটি পরিচালনা করেন মো. ওলিউর রহমান। আগামী ৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় মোহনার পরবর্তী সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। এতে সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।