1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:১২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

মোঃ মেহেদী হাসান
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Spread the love

 

 

মোঃ মেহেদী হাসান,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স নবায়নে অতিরিক্ত ফি আদায়, বিভিন্ন সেবা প্রদানে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয়ে গত ছয় মাসে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য করা আবেদন এবং লাইসেন্স নবায়নের আবেদনসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি নতুন ও নবায়ন—দুই ধরনের লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার খাতা ও উপস্থিতির শিটও সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার বলেন,উপস্থিতির শিট পর্যালোচনা করে কিছু অসংগতি পাওয়া গেছে। দেখা গেছে, কয়েকজন পরীক্ষার্থীর উপস্থিতির শিটে স্বাক্ষর নেই, অথচ তাঁদের পাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া কিছু পরীক্ষার্থীর খাতায় গরমিলের বিষয়ও পাওয়া গেছে। কীসের ভিত্তিতে খাতার লেখায় গরমিল শনাক্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বঞ্চিত হয়েছেন কি না, সেটিও যাচাই করা হবে। সব রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এরপর কমিশন পর্যালোচনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দুদকের কর্মকর্তারা জানান, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগগুলোর সত্যতা নিরূপণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অনিয়মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

More News Of This Category
© All rights reserved © 2025