1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
চিত্রনায়িকা পপির মা আর নেই, খুলনায় দাফন। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:১২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

চিত্রনায়িকা পপির মা আর নেই, খুলনায় দাফন।

পরশমনি জ্যোতি
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
Spread the love

পরশমনি জ্যোতি, ঢাকা:

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় খুলনায় তাঁর গ্রামের বাড়িতে। সেখানে জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের কথা জানানো হয়।
পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাজধানীর নিকেতনে নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করেন মরিয়ম বেগম। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।
একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা পপি। তবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন ও জনসমক্ষে তাঁকে দেখা যাচ্ছে না। সহকর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পপির মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

More News Of This Category
© All rights reserved © 2025