1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নিরালা মোড়ের ময়লার ভাগাড় সরিয়ে নিল কেসিসি, স্বস্তিতে এলাকাবাসী - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:০৩|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নিরালা মোড়ের ময়লার ভাগাড় সরিয়ে নিল কেসিসি, স্বস্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Spread the love

 

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অপসারণে দুর্গন্ধ ও ভোগান্তি কমার প্রত্যাশা নিরালা-গল্লামারিবাসীর

খুলনার নিরালা মোড় এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড়ের ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি গত ২ নভেম্বর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে নিরালা ও গল্লামারি এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়দের প্রত্যাশা, ময়লার স্তূপ ও দুর্গন্ধের কারণে দীর্ঘদিনের অস্বস্তি থেকে এবার মুক্তি মিলবে। বিশেষ করে এ পথ দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের আর আগের মতো নাক চেপে চলতে হবে না।

এলাকাবাসীর মতে, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক উদ্যোগ। তবে ভবিষ্যতে ওই স্থানে যেন আবারও ময়লা জমে পরিবেশ দূষণের সৃষ্টি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় নজরদারি রাখার প্রত্যাশা তাঁদের।

নিরালা মোড়ের এই পরিবর্তন খুলনার পরিচ্ছন্ন নগরী গড়ার পথে একটি স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

More News Of This Category
© All rights reserved © 2025