1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৮:৪৮|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই।

মোঃ মেহেদী হাসান
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
Spread the love

মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশকর্মীর নাম বাচ্চু শেখ (৩৫)। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশের ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিস্ট্রিবিউশন সেল রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার সকালে বাচ্চু শেখ সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত সেখানে আসে। একপর্যায়ে তারা তাঁকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে আটকে জিম্মি করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছিনিয়ে নেওয়া ব্যাগে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, ‘আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দিয়েছি।’
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, ‘বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category
© All rights reserved © 2025