1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় বিএনপি–জাপা থেকে অর্ধশতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়ায় বিএনপি–জাপা থেকে অর্ধশতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
Spread the love

খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপি এবং জাতীয় পার্টি (জাপা) থেকে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা–কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার বাদ আসর ২ নম্বর ওয়ার্ডের মোড়লপাড়া এলাকায় আয়োজিত এক যোগদান সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।

বিল্লাল মোড়লের নেতৃত্বে আগত নেতাকর্মীরা ফুলের তোড়া গ্রহণের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা স.ম. এনামুল হক। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন—
“সত্য ও ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। নতুনদের অংশগ্রহণ এ পথকে আরও শক্তিশালী করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য দেলোয়ার হোসেন আজাদী এবং দিঘলিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মুশফিকুর রহমান। তারা নতুন যোগদানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলীয় নীতিমালা ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের নেতা মাওলানা সাদিকুর রহমান।

More News Of This Category
© All rights reserved © 2025