1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় দিবস প্যারেডে বাংলাদেশের শান্তিরক্ষীদের চমকপ্রদ উপস্থিতি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:৪৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় দিবস প্যারেডে বাংলাদেশের শান্তিরক্ষীদের চমকপ্রদ উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত ০১ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কা (MINUSCA)–তে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানএসএফসি–১০ গর্বের সঙ্গে এ প্যারেডে অংশগ্রহণ করে।

প্যারেডে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৯ জন শান্তিরক্ষী অংশ নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে অসাধারণ কুচকাওয়াজ প্রদর্শন করেন। তাদের উচ্চমানের প্যারেড অনুষ্ঠানস্থলে উপস্থিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতিসহ সকল অতিথির ব্যাপক প্রশংসা কুড়ায়।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু শান্তিরক্ষা কার্যক্রমেই নয়, বরং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ৮,০০০টি কমব্যাট ইউনিফর্ম সরবরাহ করেছে। এর মধ্যে ৩,০০০টি ইউনিফর্ম জাতীয় দিবসের প্যারেডে ব্যবহৃত হয়। পাশাপাশি আরও ১৭,০০০ ইউনিফর্ম সরবরাহের প্রক্রিয়া চলছে।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নোক্ত ৫টি কন্টিনজেন্ট মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে—

More News Of This Category
© All rights reserved © 2025