1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারে খুলনায় প্রতিবন্ধী দিবস পালন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৪|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারে খুলনায় প্রতিবন্ধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

“অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর, খুলনার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, এনজিও প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন—একটি পূর্ণাঙ্গ ও মানবিক সমাজ গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, চলাচল সুবিধা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

দিবসটি ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025