1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে খুলনায় যুবদলের বিশাল মিছিল ও জনসভা - khulnarprotichchobi
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৫৫|
শিরোনামঃ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন: নতুন ট্রাইব্যুনালের প্রথম রায় মানব পাচার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দিঘলিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১ খুলনায় বৈধতার দাবিতে মিশুক চালকদের মানববন্ধন দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান

তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে খুলনায় যুবদলের বিশাল মিছিল ও জনসভা

আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে খুলনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে আজ এক বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের দেশে আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত জনসভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা দাবি করেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে।
জনসভায় যুবদলের কেন্দ্রীয় ও খুলনা মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

More News Of This Category
© All rights reserved © 2025