1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কোচিং সেন্টারে মাদক বাণিজ্যের অভিযোগ, অস্বীকার করলেন পরিচালক - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

কোচিং সেন্টারে মাদক বাণিজ্যের অভিযোগ, অস্বীকার করলেন পরিচালক

পরশ ভূঁইয়া
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

খুলনা নগরীর সাত রাস্তা মোড় এলাকার একটি স্বনামধন্য কোচিং সেন্টার ‘জোবায়ের’স (Jobair’s) কোচিং’-এ মাদক বাণিজ্যের অভিযোগ উঠেছে। শিক্ষার আড়ালে দীর্ঘদিন ধরে সেখানে মাদক সেবন ও কেনাবেচা চলছিল—এমন অভিযোগে স্থানীয় এলাকাবাসী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক কোচিং সেন্টারেরই এক শিক্ষার্থী প্রথম সেখানে মাদক সেবন ও বাণিজ্যের বিষয়টি আঁচ করতে পারেন। পরে তিনি বিষয়টি স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীকে জানান। খবরটি ছড়িয়ে পড়লে আজ বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী কোচিং সেন্টারে গিয়ে তল্লাশি চালায়।
এলাকাবাসী কোচিং সেন্টারের বিভিন্ন কক্ষ তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোচিং সেন্টারের আড়ালে সেখানে নিয়মিত মাদকের আসর বসত এবং এখান থেকেই আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কোচিং সেন্টারের পরিচালক। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো একটি পক্ষ পরিকল্পিতভাবে মাদকদ্রব্য রেখে তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

More News Of This Category
© All rights reserved © 2025